বৈশ্বিক নিয়োগ সংকট ও ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন, করণীয় কী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২০:৩২
ছবি: উইটনেস ফাউন্ডেশন
মানব পাচার, ঋণের ফাঁদ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রলোভন দেখিয়ে নিয়োগ, কম্বোডিয়া ও মিয়ানমারের সাইবার স্ক্যাম সেন্টার এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন; এসব সংকটের কারণ, প্রতিরোধ ও কার্যকর করণীয় নিয়ে উইটনেস ফাউন্ডেশনের অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত অধিবেশনের সেশনটি পরিচালনা করেন উইটনেস ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর পারভেজ সিদ্দিকী।
প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন বায়রার (BAIRA) সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (WARBE) চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবুল কালাম, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান।
আলোচনায় নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে নিয়োগ ব্যবস্থায় জবাবদিহি, প্রতারণা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) অর্থায়নে এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় PERI কর্মসূচির আওতায় উইটনেস ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে।
logo-1-1740906910.png)